বাটন ফোন

Symphony L137 বাংলাদেশে দাম ২০২৬ | ফুল স্পেসিফিকেশন, ফিচার ও রিভিউ

বর্তমান সময়ে সকলের নিকট পরিচিত একটা মোবাইল ব্র্যান্ড হল Symphony। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীদের কাছে Symphony L137 দারুণ পছন্দের একটি বাটন ফোন। যারা মূলত কল করা, SMS ব্যবহার করা এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য এই ফোনটি বেশ উপযোগী বলে বিবেচনা করা হয়েছে। Symphony L137 বয়স্ক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সারা ফেলেছে।

বর্তমান বাজারে Symphony L137 বাংলাদেশে দাম ২০২৬ অনুযায়ী খুবই সাশ্রয়ী, কিন্তু এর ফিচার অনুযায়ী এটি একটি ভ্যালু ফর মানি মোবাইল বলা যায়। এই পোস্টে আমরা Symphony L137 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, ব্যাটারি ব্যাকআপ, ভালো-মন্দ দিক এবং এটি কার জন্য সবচেয়ে ভালো হবে সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করবো। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। 

Symphony L137 সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি

Symphony L137 একটি মধ্যম বাজেটের মোবাইল ফোন। এটি মূলত বয়স্ক ব্যবহারকারীদের অনুসরণ করে তৈরি করা হয়েছে। Symphony L137 ১৯ এপ্রিল ২০২৫ সালে বাজারে লঞ্চ করা হয়েছে। বাজারে আসার পর থেকে ফোনটি ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যারা অনেক সময় ধরে ফোনে কথা বলেন কিংবা দীর্ঘ সময় ধরে এসএমএস করেন তাদের জন্যই মূলত ফোনটি ডিজাইন করা হয়েছে। বিশেষ করে এর ব্যাটারি ব্যাকআপ সকলের নজর কেড়েছে। 

আমি এই ফোনটি ব্যবহার করেছি। আম্র কাছে এর ব্যাটারি ব্যাকআপ এবং এর ডিসপ্লে পারফরম্যান্স খুব ভালো লেগেছে। আমি সাধারণ ভাবে ব্যবহার করে ৩-৪ দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এক কোথাই বলতে গেলে ফোনটা সব দিক থেকে আপনার নজর কাড়বে। তাই আপনি যদি ফোনটি নিতে চান তাহলে আমি মনে করি আপনি লাভবান হবেন। 

Symphony L137 Full Specifications

বিভাগ বিস্তারিত
ব্র্যান্ড Symphony
মডেল L137
ডিভাইস টাইপ ফিচার ফোন
রিলিজ তারিখ এপ্রিল ২০২৫
স্ট্যাটাস বাজারে পাওয়া যাচ্ছে
নেটওয়ার্ক GSM (2G)
সিম ডুয়াল সিম (Micro SIM)
2G ব্যান্ড GSM 850 / 900 / 1800 / 1900
ডিসপ্লে টাইপ QVGA
স্ক্রিন সাইজ ২.৪ ইঞ্চি
রেজোলিউশন ২৪০ × ৩২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম ফিচার ফোন OS
র‍্যাম ১৬ MB
ইন্টারনাল স্টোরেজ ১৬ MB
এক্সটার্নাল স্টোরেজ সর্বোচ্চ ১৬ GB পর্যন্ত
রিয়ার ক্যামেরা ০.০৮ MP
ফ্রন্ট ক্যামেরা নেই
ভিডিও রেকর্ডিং আছে
লাউডস্পিকার আছে
৩.৫mm হেডফোন জ্যাক আছে
FM রেডিও আছে
ব্লুটুথ আছে (v2.0)
USB MicroUSB 2.0
ব্যাটারি টাইপ Li-Ion (খোলা যায়)
ব্যাটারি ক্যাপাসিটি ২৫০০ mAh
স্ট্যান্ডবাই টাইম প্রায় ৪৮০ ঘণ্টা
টক টাইম প্রায় ৮ ঘণ্টা
রং কার্বন ব্ল্যাক, ফরেস্ট গ্রিন, নেভি ব্লু
মেড ইন বাংলাদেশ
মেসেজিং SMS

Design ও Build Quality

Symphony L137 এর ডিজাইনটা দেখতে অনেকটা প্রিমিয়াম। প্রথম দেখাতে যেকোন মানুষ ফোনটিকে পছন্দ করবে। ফোনটির বডি প্লাস্টিক হওয়ার কারণে এটি হালকা ওজনের এবং হাতে ধরতে আরামদায়ক মনে হয়। ফোনটির সাইজ অনেকটা ছোট হওয়ার কারণে পকেটে রাখা যায় এবং এক হাতে ব্যবহার করা খুবই সুবিধাজনক। বাটন গুলোতে লাইট থাকায় ভুল প্রেস হওয়ার সম্ভাবনাও খুব কম। সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি সাধারণ ব্যবহারের জন্য ফোনটি নিতে পারেন। 

ডিসপ্লে

ফোনটিতে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে ছোট হওয়ার কারণে আপনার চোখের কোন প্রকার সমস্যা হবে না। দিনের আলোতে দেখতে কিছুটা সমস্যা মনে হলেও রাতের বেলা অনেক সুন্দর দেখা যায়। আপনি ফোনটিতে মেমোরি ব্যবহার করে মুভি বা নাটক দেখতে পারবেন। এছাড়াও আপনি অডিও গান শুনতে পারবেন। এক কথায় বলতে গেলে সাধারণ ব্যবহারের জন্য ডিসপ্লেটি যথেষ্ট ক্লিয়ার আছে। 

ব্যাটারি পারফরম্যান্স 

যেকোনো মডেলের ছোট কিংবা বড় ফোন কেনার আগে সবাই ফোনটির ব্যাটারির সম্পর্কে জানার চেষ্টা করে। যেই ফোনের ব্যাটারি যত ভালো সেই ফোন বাজারে তত বেশি বিক্রি হয়। Symphony L137 এ ২৫০০mAh এর একটি বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আপনি যদি সাধারণ ভাবে ফোনটি ব্যবহার করেন তাহলে কোন ঝামেলা ছারায় ২-৩ দিন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। আমি কথা বলা, ভিডিও দেখা, এসএমএস ইত্যাদি করে ২-৩ দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এক কথায় ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। 

কলিং এবং নেটওয়ার্ক পারফরম্যান্স

এই ফোনটি দিয়ে আপনি কোন ঝামেলা ছারায় কথা বলতে পারবেন। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট ব্যবহার করা হয়েছে। আপনি ফোনটিতে ২টি সিম ব্যবহার করতে পারবেন। এছারাও ফোনটি সবসময় ২জি নেটওয়ার্ক সরবরাহ করতে সক্ষম। ফোনটির নিচের দিকে মাউথ স্পিকার থাকার কারণে আপনার কথা অন্যজন পরিষ্কার ভাবে শুনতে পায়। আকারে ছোট হওয়ার কারণে ফোনটি কানে লাগায় দীর্ঘ সময় ধরে কথা বলা যায়। আমি ফোনটি দিয়ে দীর্ঘ ১ ঘণ্টা ২৩ মিনিট কথা বলেছি। 

আরো পড়ুন :- Symphony D43 বাংলাদেশে দাম ২০২৬ – সম্পূর্ণ স্পেসিফিকেশন ও রিভিউ

মাল্টিমিডিয়া ও অতিরিক্ত ফিচার

  • ফোনটিতে FM রেডিও, লাউডস্পিকার এবং অডিও/ভিডিও প্লেব্যাক সুবিধা রয়েছে।
  • ওয়্যারলেস FM রেডিও থাকায় ইন্টারনেট ছাড়াই খবর বা গান শোনা যায়। 
  • ব্লুটুথ কানেক্টিভিটি থাকায় সহজে ফাইল শেয়ার করা যায়। 
  • LED টর্চ লাইট রয়েছে, যা অন্ধকারে কাজে লাগে।
  • ফোনটিতে ভাইব্রেশন ও রিংটোন অ্যালার্ট রয়েছে যার কারণে কল বা এসএমএস আসলে সহজে বুঝা যায়। 
  • ফোনটিতে এক্সটার্নাল মেমোরি ব্যবহারের সুবিধাও রয়েছে।

Symphony L137 এর ভালো ও খারাপ দিক

ভালো দিক খারাপ দিক
২৫০০mAh ব্যাটারি – দীর্ঘ সময় ব্যাকআপ দেয় শুধুমাত্র 2G নেটওয়ার্ক (3G/4G নেই)
ডুয়াল সিম সাপোর্ট খুবই বেসিক ০.০৮ MP ক্যামেরা
মেমোরি কার্ড (১৬GB পর্যন্ত) সাপোর্ট ফ্রন্ট ক্যামেরা নেই
ফিজিক্যাল কীপ্যাড – ব্যবহার সহজ ইন্টারনেট ব্যবহার সীমিত
FM রেডিও ও লাউডস্পিকার অ্যাডভান্সড অ্যাপ বা গেম সাপোর্ট নেই
৩.৫mm হেডফোন জ্যাক স্মার্টফোন ফিচার নেই
LED টর্চ লাইট ছবি ও ভিডিওর কোয়ালিটি কম
কম দামে পাওয়া যায় WiFi বা GPS নেই
মজবুত ও হালকা ডিজাইন কল রেকর্ডিং ফিচার নেই

আপনি ফোনটি কেনার আগে অবশ্যই ভালো ও খারাপ দিক বিবেচনা করে ফোনটি কিনবেন। আমার মনে হয় ফোনটি আপনার পছন্দ হবে। 

Symphony L137 বাংলাদেশে দাম ২০২৬

Symphony L137 এর দাম ১৩৯০ টাকা। তবে দোকান বা জায়গা ভেদে দামের কম বেশি হতে পারে। আপনি ফোনটি কেনার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে ফোনটি কিনবেন। ফোনটি কেনার আগে Symphony এর অফিসিয়াল ওয়েবসাইটে দাম চেক করবেন। 

এই ফোনটি কাদের জন্য ভালো?

ফোনটি মূলত যারা বয়স্ক মানুষ তাদের জন্য তৈরি করা হয়েছে। বয়স্ক মানুষের কারণে এর ব্যাটারি ব্যাকআপ ২৫০০mAh করা হয়েছে। এছাড়াও অনেক মানুষ আছেন যারা শুধু কথা বলার জন্য এই ফোনটি ব্যবহার করতে পারেন। আবার অনেকে ব্যাকআপ ফোন হিসাবে ব্যবহার করতে পারেন। তাছাড়া দাম কম হওয়ার কারণে অনেক মানুষ ফোনটি ব্যবহার করতে পারেন। এক কোথায় বলতে গেলে সব দিক থেকে ফোনটা আপনার জন্য দারুণ হবে। 

Symphony L137 এর বিকল্প ফোন

মডেল ব্র্যান্ড ধরণ সংক্ষিপ্ত বিবরণ
Symphony B62 Symphony ফিচার ফোন বড় ব্যাটারি ও বেসিক ব্যবহারের জন্য ভালো একটি বাজেট বাটন ফোন
Symphony D43 Symphony ফিচার ফোন সিম্পল ডিজাইন ও ডেইলি কল/মেসেজ ব্যবহারের জন্য উপযোগী
Nokia Button Phone Nokia ফিচার ফোন মজবুত বিল্ড কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য পরিচিত

শেষ কথা

সবশেষে বলা যায় যে Symphony L137 বাংলাদেশে দাম ২০২৬ একটি সল্প দামের বাজেট বান্ধব ফোন। ফোনটির দাম অনুযায়ী এর ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি। সাধারণ ব্যবহারের জন্য এই ফোনটি আপনার সেরা পছন্দের হতে পারে। তবে আপনি যদি খুব বেশি ফোনে কথা বলেন বা heavy use করতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য না। আপনি যদি ফোনটি নিতে চান তাহলে ফোনটির ভালো খারাপ সব দিক ভালো ভাবে বিবেচনা করে ফোনটি ক্রয় করবেন। 

আশা করি আমাদের আর্টিকেলটি আপনাকে সঠিক ফোন ক্রয় করার জন্য অনেক সাহায্য করবে। পুরো আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মোবাইল সম্পর্কে আরো তথ্য পেতে চাইলে আমাদের সাথেই থাকুন।

Symphony L137 সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. Symphony L137 এর দাম কত?

বর্তমানে বাংলাদেশে এই ফোনটির দাম প্রায় ১,৩৯০ টাকা (অফিশিয়াল প্রাইস)।

২. এই ফোনে কি 4G আছে?

না, এতে 4G নেই। এটি শুধুমাত্র 2G নেটওয়ার্ক সাপোর্ট করে।

৩. ব্যাটারি কয় mAh?

এই ফোনে ২৫০০mAh ব্যাটারি রয়েছে।

৪. কয়দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়?

স্ট্যান্ডবাই: প্রায় ৪৮০ ঘণ্টা (২০ দিনের মতো)
টক টাইম: প্রায় ৮ ঘণ্টা
সাধারণ ব্যবহারে (কল + SMS) ৪–৭ দিন সহজেই চলতে পারে।

৫. এই ফোনে কি Bluetooth আছে?

হ্যাঁ, এতে Bluetooth (v2.0) আছে, ফাইল শেয়ার করা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button