Symphony S72 বাংলাদেশে দাম ২০২৬ | সম্পূর্ণ স্পেসিফিকেশন, ব্যাটারি ও রিভিউ
বর্তমান সময়ে সকলের মুখে পরিচিত একটা মোবাইল ব্র্যান্ড হলো Symphony। Symphony তাদের নিত্যনতুন উদ্ভাবন দিয়ে সকল গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। আমরা আজকে যেই ফোনটি নিয়ে আলোচনা করবো সেটা মূলত ৫ ডিসেম্বর ২০২৪ সালে রিলিজ করেছে। ফোনটি মূলত যারা সহজে ব্যবহার করতে চান কিংবা দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ বা দীর্ঘ সময় কথা বলার পারফরম্যান্স চান তাদের জন্য তৈরি করা হয়েছে। Symphony S72-এ থাকছে শক্তিশালী ডিজাইন, দীর্ঘ মেয়াদী ব্যাটারি ব্যাকআপ, ডুয়াল সিম সাপোর্ট এবং প্রয়োজনীয় কিছু মাল্টিমিডিয়া ফিচার।
আজকের এই আর্টিকেলে আমরা Symphony S72 বাংলাদেশে দাম ২০২৬, সম্পূর্ণ স্পেসিফিকেশন, ব্যাটারি ও রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি যদি Symphony S72 ফোনটি ক্রয় করার কথা ভেবে থাকেন তাহলে আমার আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। আশা করি আমার আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। চলুন শুরু করা যাক।
Symphony S72 সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি
Symphony S72 হলো একটি বাজেট বান্ধব বাটন ফোন। এটা ৫ ডিসেম্বর ২০২৪ সালে বাজারে আসে। বাজারে আসার পরে এটি গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। এই ফোনটা মূলত যারা দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলের বা দীর্ঘ মেয়াদী ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তাদের জন্য তৈরি করা হয়েছে।
এই ফোনে রয়েছে 2.4 ইঞ্চি ডিসপ্লে, ১৫০০mAh ব্যাটারি, ডুয়াল সিম সাপোর্ট এবং বেসিক মাল্টিমিডিয়া ফিচার যা আপনার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আমিও এই ফোনটি ব্যবহার করেছি। ব্যক্তিগত ভাবে বলতে গেলে আমাকে ফোনটি অনেক ভালো লেগেছে। আপনিও চাইলে ফোনটি নিতে পারেন।
Symphony S72 বাংলাদেশে দাম ২০২৬
বর্তমান সময়ে যেকোনো জিনিস কেনার আগে আমরা এর দাম সম্পর্কে জানার চেষ্টা করি। কেননা দামের উপরেই মূলত একটা জিনিস কেনা নির্ভর করে। Symphony S72 বাংলাদেশে দাম মূলত ১৯০০-২১০০ টাকা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন দোকান বা জায়গা ভেদে দামের পরিবর্তন হতে পারে। আপনি ফোনটি কেনার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে ফোনটি ক্রয় করবেন।
Symphony S72 সম্পূর্ণ স্পেসিফিকেশন
| ক্যাটাগরি | বিস্তারিত |
| General | Brand: Symphony Model: S72 Release Date: 05 ডিসেম্বর 2024 Device Type: Feature Phone |
| Price (BD) | প্রায় ১,৮৯৯ টাকা (Official) |
| Network | Technology: 2G (GSM) Bands: GSM 850 / 900 / 1800 GPRS: Yes |
| SIM | Dual SIM (Nano + Nano / Dual Standby) |
| Display | Size: 2.4 ইঞ্চি Type: TFT LCD Resolution: 128×160 px (QVGA) |
| Body & Design | Build: Plastic Body Design: Slim, Glass finish Colors: Green, Blue, Black, Gold |
| Camera | Rear: 0.08 MP Digital Camera Flash: Yes Video: Supported |
| Front Camera | নেই |
| Memory | RAM: নেই Storage: নেই Expandable: microSD (Up to 16GB) |
| Battery | Capacity: 1500mAh (Li-Ion) Type: Removable/Fixed |
| Connectivity | Bluetooth: Yes (v2.1) USB: microUSB 2.0 3.5mm Jack: Yes |
| Multimedia | FM Radio: Yes (Wireless) Loudspeaker: Yes MP3/MP4 Support: Yes |
| Features | Torch Light, Call Recording, Call Blocking, 1000 Phonebook, Vibrator |
| Special Features | Dedicated Volume Button, Side SIM Slot, Bottom Speaker |
Display ও Design
ফোনটিতে 2.4 ইঞ্চি TFT LCD Resolution: 128×160 px (QVGA) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে আপনি দীর্ঘ সময় ভিডিও দেখতে বা এসএমএস টাইপ করতে পারবেন। এই ডিসপ্লে দিয়ে আপনি দিনের আলোতেও ঝকঝকে দেখতে পারবেন। এই ডিসপ্লে বড় না হলেও, লেখা পড়া ও নাম্বার ডায়াল করার জন্য যথেষ্ট সুবিধা রয়েছে। বিশেষ করে বয়স্ক ইউজারদের জন্য এটি সহজে ব্যবহারযোগ্য বলে আমার মনে হয়।
ডিজাইনের দিক থেকে Symphony S72 একটি ক্লাসিক বাটন ফোন হলেও এতে কিছু আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে স্লিম ও হালকা বডি, যা হাতে ধরতে আরামদায়ক এবং দীর্ঘসময় ব্যবহার করলেও সমস্যা হয় না। আপনি নির্দ্বিধাই ফোনটি ক্রয় করতে পারনে।

Battery Performance
ব্যাটারি হল একটি ফোনের প্রাণ। যেই ফোনের ব্যাটারি যত বেশি ভালো সেই ফোন বাজারে তত বেশি বিক্রি হয়। ব্যাটারি ব্যাকআপ এর দিক থেকে Symphony কখনো আপোষ করেনি। তারই ধারাবাহিকতাই Symphony এইবার তাদের পরিচিত মডেল Symphony S72 এ 1500mAh (Li-Ion) Removable ব্যাটারি ব্যবহার করেছে। এই ব্যাটারি দিয়ে আপনি কোন ঝামেলা ছারাই ২-৩ দিন ফোনটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ আমার খুব ভালো লেগেছে।
Network ও Connectivity
Symphony S72 একটি বেসিক ফিচার ফোন হওয়ায় এতে শুধুমাত্র 2G (GSM) নেটওয়ার্ক সাপোর্ট রয়েছে। এটি GSM 850 / 900 / 1800 ব্যান্ডে কাজ করে, ফলে বাংলাদেশে প্রায় সব অপারেটরের সিম সহজেই ব্যবহার করা যায়। যেকোনো জায়গাই সমান ভাবে ইন্টারনেট প্রদান করে থাকে এই ফোনটি।
Symphony S72-এ প্রয়োজনীয় কিছু বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।
- Bluetooth: Yes (v2.1) কোন ঝামেলা ছারাই ফাইল শেয়ার করা যাবে।
- USB: microUSB 2.0 – চার্জিং ও ডাটা ট্রান্সফার।
- 3.5mm Audio Jack: Yes – হেডফোন ব্যবহার করা যাবে।
- FM Radio: Yes (Wireless) – ইয়ারফোন ছাড়াই রেডিও শোনা যাবে।
- Loudspeaker: যা দিয়ে গান শোনা থেকে শুরু করে কথা বলার অনেক সুবিধা হবে।
তবে এই ফোনে Wi-Fi, GPS বা NFC নেই, কারণ এটি একটি সাধারণ বাটন ফোন।
Multimedia ও অতিরিক্ত ফিচার
Multimedia:
Symphony S72-এ বেসিক এন্টারটেইনমেন্টের জন্য প্রয়োজনীয় প্রায় সব ফিচারই রয়েছে, যা একটি বাটন ফোন হিসেবে যথেষ্ট ভালো বলা যায়।
- MP3 Player – গান শোনা যাবে সহজেই
- MP4 / Video Player – সাধারণ ভিডিও প্লে করা যায়
- Wireless FM Radio – ইয়ারফোন ছাড়াই রেডিও শোনা যায়
- Loudspeaker – সাউন্ড যথেষ্ট জোরে পাওয়া যায়
- MP3 Ringtones & Vibration – কল বা নোটিফিকেশন মিস হবে না
যারা গান শোনা বা রেডিও শোনার জন্য বাটন ফোন খোঁজেন, তাদের জন্য এটা ভালো অপশন।
অতিরিক্ত ফিচার:
এই ফোনে কিছু দরকারি অতিরিক্ত ফিচার দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারকে সহজ করে তোলে।
- Torch Light (Flash দিয়েই কাজ করে)
- Auto Call Recording
- Call Blocking / Call Barring
- 1000 Contacts Phonebook
- microSD Card (Up to 16GB) – গান/ফাইল স্টোর করা যাবে
- Sound Recorder
- Dedicated Volume & Power Button
- Vibrator Support
আপনি ফোনটি কেনার আগে সব কিছু চেক করে নিবেন।
ভালো দিক ও খারাপ দিক
| ক্যাটাগরি | ভালো দিক | খারাপ দিক |
| ব্যাটারি | 1500mAh ব্যাটারি, দীর্ঘ ব্যাকআপ | ব্যাটারি চার্জ দ্রুত ফুরোয় না কিন্তু স্মার্টফোনের মতো ফাস্ট চার্জ নেই |
| নেটওয়ার্ক | Dual SIM + 2G সাপোর্ট | 3G/4G নেই, ইন্টারনেট ব্যবহার সীমিত |
| মাল্টিমিডিয়া | Wireless FM Radio, microSD 16GB পর্যন্ত | ক্যামেরা খুবই দুর্বল, Java/গেম সাপোর্ট নেই |
| ডিজাইন ও ব্যবহার | Simple & easy to use, Compact Design | ছোট ডিসপ্লে, স্মার্টফোন ফিচার নেই |
| স্টোরেজ ও ফোনবুক | 1000 Contacts Phonebook | স্টোরেজ ও RAM খুব সীমিত |
| দাম ও মান | বাজেট ফ্রেন্ডলি, Value for money | উচ্চ এন্ড ফিচার চাইলে উপযুক্ত নয় |
Symphony S72 ফোনটা কাদের জন্য ভালো
Symphony S72 মূলত তাদের জন্য উপযুক্ত যারা সহজ, টেকসই এবং ব্যবহার সহজ একটি ফোন চান। এটি বিশেষভাবে বয়স্ক মানুষদের জন্য খুবই সুবিধাজনক, কারণ এর বড় বাটন, সহজ মেনু এবং স্পষ্ট কলিং সুবিধা দৈনন্দিন ব্যবহারে খুবই আরামদায়ক। এছাড়া যারা শুধু কল ও SMS ব্যবহার করতে চান, তাদের জন্যও Symphony S72 একটি আদর্শ ফোন।
গ্রামাঞ্চল বা বাজারের মতো স্থানে ব্যবহারকারীদের জন্য এটি টেকসই এবং কম দামের অপশন হিসেবে ভালো। যাদের কাছে একটি ব্যাকআপ ফোন দরকার, তারা এই ফোনটি স্মার্টফোনের পাশে রাখতে পারেন। এছাড়া যারা FM রেডিও বা MP3 প্লেব্যাক পছন্দ করেন, তাদের জন্যও ফোনটি যথেষ্ট ব্যবহারযোগ্য।
আরো পড়ুন :- Symphony A30 বাটন ফোন – দাম, স্পেসিফিকেশন ও সম্পূর্ণ রিভিউ ২০২৬
সংক্ষেপে, Symphony S72 হলো একটি বাজেট ফ্রেন্ডলি, ব্যাটারি-ফোকাসড এবং বেসিক ফিচার সম্পন্ন বাটন ফোন, যারা স্মার্টফোনের অতিরিক্ত ফিচারের প্রয়োজন অনুভব করেন না, তাদের জন্য এটি একদম পারফেক্ট।
শেষ কথা
Symphony S72 হলো একটি সহজ, টেকসই এবং ব্যাটারি-ফোকাসড বাটন ফোন, যা মূলত কল, SMS এবং হালকা মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য তৈরি। এটি বিশেষভাবে বয়স্ক ব্যবহারকারী, গ্রামাঞ্চল বা বাজারের ব্যবহারকারী এবং যারা ব্যাকআপ ফোন খুঁজছেন তাদের জন্য আদর্শ। ফোনটির দামও বাজেট ফ্রেন্ডলি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য প্র্যাকটিক্যাল। যদিও স্মার্টফোনের মতো ফিচার নেই, তবুও যারা শুধুমাত্র সহজ ব্যবহার, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং স্থায়ী কলিং অভিজ্ঞতা চান তাদের জন্য Symphony S72 একটি ভালো চয়েস।
আমি আমার জায়গা থেকে বলতে পারি আপনি যদি এর ফোনটি ক্রয় করেন তাহলে আপনি লাভবান হবেন কারণ এতো অল্প দামে অন্য ব্র্যান্ডের আপনি কোন ফোন পাবেন না। বিশেষ করে এর ব্যাটারি পারফরম্যান্স সকলের নজর কেড়েছে। এতো অল্প দামে কোন ব্র্যান্ড এতো বড় ব্যাটারি দিতে পারবে না। তাই আপনি যদি এই ফোনটি নিতে চান তাহলে কোন কথা চিন্তা না করে ফোনটি নির্দ্বিধাই নিতে পারেন। আশা করি আপনার কোন প্রকার সমস্যা হবে না।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন নিত্যনতুন ফোনের তথ্য পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
FAQs
Q1: Symphony S72 এর দাম কত?
বাংলাদেশে Symphony S72 এর দাম প্রায় ১,৮৯৯ টাকা।
Q2: Symphony S72 কি 4G বা 3G সাপোর্ট করে?
না, এটি শুধুমাত্র 2G (GSM) নেটওয়ার্ক সাপোর্ট করে।
Q3: Symphony S72-এর ব্যাটারি ব্যাকআপ কেমন?
1500mAh ব্যাটারি, যা সাধারণ কল ও SMS ব্যবহারে কয়েক দিন পর্যন্ত চলতে পারে।
Q4: Symphony S72-এ কতটি SIM ব্যবহার করা যায়?
এটি Dual SIM সাপোর্ট করে।
Q5: Symphony S72 কি স্মার্টফোনের মতো ইন্টারনেট বা অ্যাপস চালাতে পারবে?
না, এটি শুধুমাত্র বেসিক কল, SMS এবং হালকা মাল্টিমিডিয়া ফিচারের জন্য উপযুক্ত।
Q6: Symphony S72-এর ভালো দিক কী?
দীর্ঘ ব্যাটারি, সহজ ব্যবহার, বাজেট ফ্রেন্ডলি, টেকসই ডিজাইন এবং FM রেডিও।
Q7: Symphony S72-এর খারাপ দিক কী?
স্মার্টফোন ফিচার নেই, ক্যামেরা খুবই দুর্বল, 3G/4G নেই এবং ডিসপ্লে ছোট।



